শ্রীমঙ্গলে রক্তের গ্রুপ পরীক্ষা, স্বাস্থ্য সুরক্ষা ও মা দিবস অনুষ্ঠিত

May 5, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে রক্তের গ্রুপ পরীক্ষা, স্বাস্থ্য সুরক্ষা ও মা দিবস অনুষ্ঠিত হয়েছে। ৫ মে  রবিবার দিনব্যাপী শ্রীমঙ্গল পশ্চিম ভাড়াউড়া কমিনিউটি ক্লিনিক প্রাঙ্গনে বাংলাদেশ সরকার ও ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগীতায় এবং  ব্রিটিশ কাউন্সিল পি ফোর ডি ও সৃস্টি সমাজ কল্যাণ সংস্থা শ্রীমঙ্গল এর যৌথ আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কমিনিউটি ক্লিনিকের সহসভাপতি মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে ও  সৃস্টি সমাজ কল্যাণ সংস্থা’র নির্বাহী পরিচালক পরিতোষ দেব এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক প্রহল্লাদ চন্দ্র দেবনাথ, মো: আবুল হোসেন, অনুপ দত্ত, সঞ্জিতা রাণী দেব, গৌতম পুরকাস্থ, ব্রিটিশ কাউন্সিল পি ফোর ডি প্রজেক্টের ডিষ্ট্রিক ফ্যাসিলেটর আকলিমা চৌধুরী।

অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com