শ্রীমঙ্গলে দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

May 6, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রামনগর গাজিপুর একতা সমাজকল্যাণ পরিষদ এর উদ্যোগে

৬ মে সোমবার  বিকাল ৪টায়, গাজিপুর এলাকায় ৭০টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। একতা সমাজ কল্যাণ পরিষদের আহবায়ক হেলাল উদ্দিন ভুইয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব হাফেজ মাওলানা ইমাম উদ্দিনের পরিচালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাংবাদিক-কলামিস্ট ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির। আরও উপস্থিত ছিলেন-গাজিপুর একতা সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী সদস্য আবুল কাশেম কাছুম, মাহমুদুল হাসান সুমন, এইচ এম ইমন, জাকির হোসেন, রমজান মিয়া, বাবুল খন্দকার প্রমুখ।

অনুষ্ঠানে গাজিপুর, রামনগর , জালালিয়া রোড, কালিঘাট রোডসহ বিভিন্ন এলাকার ৭০টি অসহায় ও গরিব পরিবারের মাঝে ইফতার সামগ্রী এবং রমজানের সময়সূচি সমন্বলিত ক্যালেন্ডার তুলে দেয়া হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com