সাংবাদিক ইদ্রিস আলীর মেয়ে ইসরাত জাহান সুমি জিপিএ-৫ পেয়েছে

May 7, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানব জমিন পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি এম ইদ্রিস আলীর মেঝ মেয়ে ইসরাত জাহান সুমি সিলেট শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় শ্রীমঙ্গলের দি বাডস রেসিডেন্সিয়্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশ নিয়ে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে মেধার স্বাক্ষর রেখেছে। তার এ সাফল্যে মা-বাবাসহ স্বজনরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করেছেন এবং স্কুলের শিক্ষকদেরও ধন্যবাদ জানিয়েছেন। ইসরাত জাহান সুমি সুমি ভবিষ্যতে একজন ডাক্তার হতে আগ্রহী। তার এ সাফল্য ধারাবাহিকতা অব্যাহত রাখতে পিতা-মাতা ও শিক্ষক-শিক্ষিকাসহ সকলের নিকট সে দোয়া কামনা করেছে।

প্রসঙ্গত, শ্রীমঙ্গলের দি বাডস রেসিডেন্সিয়্যাল স্কুল অ্যান্ড কলেজে এ বছর মোট পরীক্ষার্থী ছিলেন ১৪০ জন, ৩টি বিভাগে ৬৩টি জিপিএ-৫সহ পাশ করেছেন ১৩৯ জন এবং অকৃতকার্য হয়েছেন ১ জন। পাশের হার ৯৯.২৯%

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com