শ্রীমঙ্গল থানার নতুন ওসি আব্দুস ছালেক
May 7, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন আব্দুস ছালেক।
৭ মে মঙ্গলবার দুপুরে তিনি শ্রীমঙ্গল থানার ওসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি মৌলভীবাজার মডেল থানাসহ বিভিন্ন থানায় অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
তিনি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জের বাসিন্দা।
নবাগত ওসি আব্দুস ছালেক বলেন, শ্রীমঙ্গল থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেষ্ট থাকার পাশাপাশি শ্রীমঙ্গলকে মাদক ও সন্ত্রাস মুক্ত রাখতে কাজ করে যাবেন। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।



মন্তব্য করুন