শ্রীমঙ্গলে অসহায় ও দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

May 8, 2019,

তোফায়েল পাপ্পু॥ শ্রীমঙ্গলে অসহায় দরিদ্রদের মাঝে রমজানের ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে।

দেশী ও প্রবাসীদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন “হৃদয়ে শ্রীমঙ্গল” এর  উদ্যোগে বুধবার ৮ মে সকাল ১১টায় নজরুল কমিউনিটি সেন্টারে প্রায় ২২৫ জন দরিদ্র ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়।

হৃদয়ে শ্রীমঙ্গলের এডমিন মোঃ মোছাব্বির আলী মুন্নার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন হৃদয়ে শ্রীমঙ্গলের কোষাধ্যক্ষ লন্ডন প্রবাসী আব্দুর রকিব রাজু, সদস্য লন্ডন প্রবাসী হাজীম উদ্দিন, লন্ডন প্রবাসী জামান আহমেদ প্রমুখ।

এসময় শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত দরিদ্র ও অসহায় ব্যাক্তিরা আসেন। এর আগে হৃদয়ে শ্রীমঙ্গলের সদস্যরা বিভিন্ন এলাকায় গিয়ে দরিদ্র ও অসহায় ব্যাক্তি বাছাই করে কার্ড দেয়া হয়। বুধবার কার্ড পাওয়া ব্যাক্তিদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়।

ইফতার সামগ্রীর মধ্যে ছিলো চাউল, ছানা, ডাল, তেল, পিয়াজ, রসুন, সেমাই, লবন, ময়দা, চিনি, খেজুর ইত্যাদি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com