মাহে রমজানে পল্লী বিদ্যুৎ সমিতির আলোর ফেরীওয়ালা যাবে সহ¯্রগামে

বিকুল চক্রবর্তী॥ পবিত্র রমজান মাসে মুসল্লিরা যাতে নিরবিচ্ছিন্ন ভাবে বিদুতের ব্যবহার করতে পারেন তাই মৌলভীবাজার পল্লী বিদুৎ সমিতির উদ্যোগে ৮ মে বুধবার সকাল থেকে বের করা হয়েছে ১০৫টি আলোর ফেরীওয়ালা। গ্রাহকদের সমস্যা সমাধানে এই ফেরীওয়ালাটিম যাবে জেলার ৭ উপজেলার ৬৭টি ইউনিয়নের সহ¯্রাধিক গ্রামে। আর কর্মকর্তা ও কর্মচারী মিলে প্রত্যেক টিমে রয়েছেন ৫জন করে সদস্য।
সকালে শ্রীমঙ্গল শহরে প্রদর্শনী করে তারা বেড়িয়ে পড়েন গ্রামে গ্রামে। তারা গ্রাহক অভিযোগ, মিটারে সমস্যা, লাইনে সমস্যা, লাইনের উপর গাছপালার ডাল কর্তন, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করণ, মিটার রিপোর্ট তদন্ত, প্রয়োজনীয়তা দেখে স্পটেই নতুন মিটার সংযোগ, মিটার রিমোভ ও পুণ: সংযোগসহ বিভিন্ন কার্যক্রম সমাধানে জেলার ৬৭টি ইউনিয়নে এই ১০৫টি আলোর ফেরিওয়ালা টিম কাজ শুরু করেছে।
বুধবার সকালে শ্রীমঙ্গলস্থ মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির মহা-ব্যবস্থাপক শিবু লাল বসু। এ সময় আরো উপস্থিত ছিলেন, ডিজিএম কারিগরী মো: খালেদুল ইসলামসহ সকল স্তরের কর্মকর্তা কর্মচারী। একই সাথে জেলার ২২টি অভিযোগ কেন্দ্রকে রমজান মাসের জন্য সার্বক্ষনিক খোলা রাখা হয়েছে। এ ছাড়াও সদর দপ্তরসহ জোনাল ও সাব জোনাল অফিসে একাধিক আলোর ফেরীওয়ালা টিম সার্বক্ষনিক কাজের জন্য প্রস্তুত রাখা হয়েছে।



মন্তব্য করুন