রমজানে ব্যতিক্রমী আয়োজনে ‘মৌসাসের’ কার্যক্রম

স্টাফ রিপোর্টার॥ পবিত্র মাহে রমজানে ইসলামী সংস্কৃতি দ্বারে দ্বারে পৌছে দিতে মাসব্যাপি ব্যতিক্রমী আয়োজন করেছে মৌলভীবাজার সাংস্কৃতিক সংসদ ‘মৌসাস’।
ফ্রি তে জনসাধারণের কাছে বিভিন্ন ডিভাইসের মাধ্যমে ইসলামী গান, গজল, তেলাওয়াত ও রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা বিতরন করছে তারা।
দেখাযায় প্রথম রমজান থেকে শুরু হওয়া কর্মসূচি শহরের বিভিন্ন মোড়ে মোড়ে কম্পিউটার, স্পিকারসহ অন্যান্য সামগ্রী নিয়ে তারা পালন করছেন। তাদের এই কর্মসূচি শেষ রমজান পর্যন্ত চলবে।
মৌসাসের পরিচালক আবু ছালেহ মো. নাঈম জানান, ইসলামি সংস্কৃতি আজ আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। মানুষ সিনেমা হল, টেলিভিশন প্রভৃতিতে ছায়াছবিসহ সকল প্রকার অশ্লীল প্রদর্শনীর দিকে ভীড়ছে। আমরা চাই তাকওয়া অর্জনের এই মাসে মানুষ ইসলামী সংস্কৃতির দিকে ফিরে আসবে। সেজন্য মানুষদেরকে আমরা ঐসব কাজ থেকে ফিরিয়ে আনতে ফ্রি তে সবার কাছে এসব বিতরণ করছি। আমাদের এই কার্যক্রম সারা জেলার সকল উপজেলায় পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।



মন্তব্য করুন