পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার স্বাভাবিক রাখতে শ্রীমঙ্গলে সমন্বিত অভিযান শুরু

বিকুল চক্রবর্তী॥ রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার স্বাভাবিক রাখতে সমন্বিত অভিযান শুরু করেছে প্রশাসন। অভিযানের অংশ হিসেবে ১০ মে শুক্রবার শ্রীমঙ্গল শহরে মোবাইল কোট করেছে ভ্রাম্যমান আদালত। দিনব্যাপী শ্রীমঙ্গলের সবজী, মাছ, মাংস, সুটকি, পেয়াজ, মসলা ও ফলসহ অর্ধশতাধিক দোকানে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় প্রত্যেকটি দোকানেই অনিয়মের অভিযোগ পাওয়া যায়। তবে রমজানে প্রথম ভ্রাম্যমান আদালত হিসেবে প্রথমবারের মতো সবাইকে সচেতন করা হয় বলে জানান এ মোবাইল কোর্টের নেতৃত্বে থাকা শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।
এ সময় নির্বাহী কর্মকর্তার সাথে আরো উপস্থিত ছিলেন এ.এস.পি (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সার্কেল আশরাফুজ্জামান, সহকারী কমিশিনার (ভূমি) মোঃ শাহিদুল আলম, শ্রীমঙ্গল থানা ওসি (তদন্ত) মোঃ সোহেল রানা।
অভিযানে একজন মাছ ব্যবসায়ীকে পোনা মাছ বিক্রির দায়ে, একজন মুরগি ব্যবসায়ীকে অতিরিক্ত মূল্য আদায়ের দায়ে এবং মসলা মিলের একজন মালিককে অস্বাস্থ্যকর পরিবেশে মসলা প্রসেসিং এর দায়ে বিভিন্ন অংকে জরিমানা করা হয়। এ সময় এক মসলা মিলের মালিক দোকান ফেলে পালিয়ে গেলে তার মসলা মিলে তালা দেয় প্রশাসন। এবং আশেপাশের ব্যবসায়ীকে ওই মিলের মালিক আসলে উপজেলা প্রশাসনের কার্যালয় থেকে চাবী নিয়ে আসতে জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম জানান, এ অভিযান চলবে পুরো রমজান মাসব্যাপী, প্রথমদিন সচেতন করেছি। পরে এসে অনিয়ম পেলেই কঠোর হাতে ব্যবস্থা নিব।



মন্তব্য করুন