হিলালপুর এলাকায় গণধোলাইয়ে একজন নিহত

May 11, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরতলীর হিলালপুর এলাকায় চাঁদা আদায় নিয়ে কথাকাটাকাটির জের ধরে স্থানীয় উঠতি সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রুবেল মিয়া গণপিঠুনিতে নিহত হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার ১১ মে বিকেলে মৌলভীবাজার শহরতলীর হিলালপুর এলাকায় রুবেল মিয়া তার সহযোগী সহ ওই এলাকার রুমান, তুহিন, রুহিন ও বাবুলের সাথে চাঁদা আদায় নিয়ে কথাকাটির একপর্যায়ে উভয় গ্রুপের সংঘর্ষ শুরু হয়। এসময় রুবেলের প্রতিপ্রক্ষ গ্রুপ ও স্থানীয় মানুষের গণপিঠুনিতে রুবেল গুরুতর আহত হয়। আহত রুবেলকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রুবেল মারা যায়।
রুবেলের মৃত্যুর খবর শোনে তার বড় ভাই পীর আজাদের নেতৃত্বে নিহত রুবেলের সহযোগীরা সিলেট-মৌলভীবাজার সড়কে চলাচলকারী গাড়ি এলোপাতাড়ি ভাংচুর শুরু করে। তাদের এই তান্ডব লীলা দেখে স্থানীয়দের মধ্যে আতংক সৃষ্টি হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে রাতে আনোয়ার মিয়া, তুহিন মিয়া ও সোহেল মিয়া ও বারিক মিয়াকে পুলিশ আটক করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত রুবেল শহরতলীর হিলালপুর এলাকার মৃত ছইদ উল্লাহর পুত্র। উঠতি বয়সী সন্ত্রাসী রুবেলের নেতৃত্বে একটি বাহিনী রয়েছে। এছাড়াও অপর একটি সূত্র জানিয়েছে তার বিরুদ্ধে মাদক, ছিনতাই, চুরি, ছিনতাই সহ একাধিক অভিযোগ রয়েছে। একটি সূত্র জানায়, শহরের পশ্চিমবাজার (সবজিবাজার) এলাকা থেকে রুবেলকে তার প্রতিপক্ষ গ্রুপ একটি গাড়িতে তোলে বড়কাপন এলাকায় নিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত করে।
মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম নিহতের সত্যতা স্বীকার করে বলেন এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিবে পুলিশ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com