পূর্বদিক পত্রিকা ও ডা. কুতুব উদ্দিন অ্যাডুকেশন ট্রাস্টের উদ্যোগে ইফতার মাহফিল

May 13, 2019,

স্টাফ রিপোর্টার॥ সাপ্তাহিক পূর্বদিক পত্রিকা ও ডা. কুতুব উদ্দিন অ্যাডুকেশন ট্রাস্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ১২ মে মৌলভীবাজার পৌর কমিউনিটি সেন্টারে ট্রাস্টের সভাপতি মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে ও পূর্বদিক পত্রিকার সহযোগী সম্পাদক সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে উদ্বোধনী বক্তব্য রাখেন পত্রিকার সম্পাদক মুজাহিদ আহমদ। মাহফিলে দোয়া পরিচালনা করেন মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতি মাওলানা শামছুল ইসলাম।

ইফতার মাহফিলে প্রশাসিনক ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও মৌলভীবাজারে কর্মরত সাংবাদিকবৃন্দ ও আলেম উলমার উপস্থিতিতে অনুষ্ঠানটি একটি মিলনমেলায় পরিনত হয়। ৬ শতাধিক মানুষ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, মৌলভীবজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব, মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ ফয়জুল করিম ময়ূন, মৌলভীবাজার ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে ডা. কুতুব উদ্দিন অ্যাডুকেশন ট্রাস্ট পরিচালিত মৌলভীবাজার লতিফিয়া হিফজুল কুরআন মাদরাসা ও শমসেরগঞ্জ লতিফিয়া আব্র“ মিয়া হাফিজিয়া মাদরাসার হিফয সম্পন্নকারী ১৫ জন ছাত্রকে পাগড়ী ও সনদ প্রদান করা হয় এবং দি স্টার কিন্ডার গার্টেন অ্যান্ড জুনিয়র হাইস্কুলের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণদের সাটিফিকেট প্রদান করা হয়।

উপস্থিত ছিলে মৌলভীবাজার জেলা আল ইসলাহর সভাপতি মাওলানা শামছুল ইসলাম. মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ হাফিয আলাউর রহমান টিপু, মৌলভীবাজার জেলা বিএনপির সহসভাপতি মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, মৌলভীবাজার জেলা আল ইসলাহর উপদেষ্টা আলহাজ সিরাজুল ইসলাম সিদ্দিকী, মৌলভীবাজার খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আহমদ বিলাল, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, মৌলভীবাজার জেলা আল ইসলাহর সহ সাধারণ সম্পাদক হাফিয এনামুল হক, সৈয়দ ইউনুছ আলী, মাওলানা ইসহাক আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সালেহ এলাহি কুটি, নাজিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান হাজী সৈয়দ এনামুল হক রাজা, মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রনেন্দ্র শংকর চক্রবর্তী, ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. আল আমিন, মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সহ সভাপতি সৈয়দ মোজাম্মেল আলী শরীফ, ডা. কুতুব উদ্দিন অ্যাডুকেশন ট্রাস্টের পরিচালক মো. জহিরুল ইসলাম, মৌলভীবাজার লতিফিয়া হিফজুল কুরআন মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শফিকুল আলম সুহেল, মৌলভীবাজার কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়শনের সভাপতি মাওলানা মুস্তাফিজুর রহমান বকুল, কেন্দ্রীয় তালামীযের সহপ্রচার সম্পাদক জায়েদ আহমদ চৌধুরী, মৌলভীবাজার জেলা তালামীযের সভাপতি মো. আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক শেখ কাদের আল হাসান ।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ মহসিন পারভেজ, সরওয়ার আহমদ, অশোক কুমার দাশ, স. ই, সরকার জবলু, নূরুল ইসলাম শেফুল, মাসুদ আহমদ, আব্দুল আজিজ, নূরুল ইসলাম, মামুনুর রশিদ মহসিন, মো. জসিম উদ্দিন, মাহবুবুর রহমান রাহেল, সৈয়দ বয়তুল আলী, আহমদ আফরোজ, আব্দুল ওয়াদুদ, রাজন আহমদ, এ এস কাঁকন, মাহমুদ এইচ খান, রিপন দে, তরিক আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন আল ইসলাহ নেতা সৈয়দ মুহিত উদ্দিন, হাফিয মীর্জা শামীম আহমদ, মাওলানা লিয়াকত হোসাইন, মাওলানা ফয়জুল ইসলাম, জেদ্দা আল ইসলাহর সহসভাপতি হাফিয মাহমুদুর রহমান, মৌলভীবাজার জেলা তালামীযের সাবেক সভাপতি মো. নিলুর রহমান, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন কামরান, জেলা তালামীযের সহ সাধারণ সম্পাদক রাজন আহমদ, মো. রেদওয়ানুল ইসলাম, মৌলভীবাজার লতিফিয়া হিফজুল কুরআন মাদরাসার প্রধান হাফিয এনামুল হক, সেনাবাহিনীর সাবেক অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম, দুবাই প্রবাসী মো. তোয়াহিদুর রহমান, শমসেরগঞ্জ হাফিজিয়া মাদরাসার শিক্ষক হাফিয লুৎফুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে মিলাদ শরীফ পরিচালনা করেন উত্তর মুলাইম মল্লিক সরাই দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা মুফতি রুহুল আমিন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com