শ্রীমঙ্গলে ৪ গরু চোর গ্রেপ্তার

May 14, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে গরু চুরির দায়ে চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরিকৃত দুটি গরু উদ্ধার করা হয়।

রোববার ১২ মে রাত সাড়ে ১০টায় উপজেলার সিন্দুরখান ইউনিয়নের সিক্কা এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- জাহিদ হাসান জিতু (২৫), সুজন মিয়া (২২), আকাশ মৃধা (২০), নেপাল হাজরা (২০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের উপর ভিত্তি করে সোহেল মিয়ার বাড়িতে অভিযান চালালে সেখান থেকে কয়েকজন পালিয়ে যায়। এ সময় পালিয়ে যাবার সময় পুলিশ এই চারজনকে গ্রেপ্তার করে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালেক বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে ও তাদেরকে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃত জাহিদ হাসান জিতুর বিরুদ্ধে শ্রীমঙ্গল থানা, ওসমানীনগর থানা ও মৌলভীবাজার মডেল থানায় তিনটি গরু চুরির মামলা রয়েছে।

ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা আরো কয়েকজনের নাম প্রকাশ করে। এ ঘটনায় জড়িতদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রেখেছি। উদ্ধারকৃত দুটি গরুর মালিকের সন্ধান এখনো পাওয়া যায়নি। ঈদকে সামনে রেখে আমরা চুরি, ডাকাতি ছিনতাই যাতে না হয় সে লক্ষে অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com