শ্রীমঙ্গলে সচেতনতামূলক প্রশিক্ষণ
May 14, 2019,

হোসাইন আহমদ॥ শ্রীমঙ্গল উপজেলায় সবুজ ছায়ায় মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে ১৪ মে মঙ্গলবার দুপুরে পৌরসভা হল রুমে কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কার্যক্রম এর আওতায় উপকারভোগিদের দিন ব্যাপি সচেতনতামূলক প্রশিক্ষণ দেয়া হয়।
সংস্থার পরিচালক মোঃ রবিউল ইসলাম রাসেল এর সভাপতিত্বে ও প্রধান নির্বাহী পরিচালক সালেহা বেগম বৃষ্টি’র পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন, জেলা তথ্য অফিসার আব্দুছ ছাত্তার ও প্রশিক্ষক শিরিন বেগম প্রমুখ।
মহিলা বিষয়ক অধিদপ্তরের এ প্রকল্পের আওতায় কর্মজীবি মায়েদের প্রতি মাসে ৮’শ টাকা করে ভাতা প্রদান করা হচ্ছে। শ্রীমঙ্গল পৌরসভার উপকারভোগী ৪৫০জন মহিলাকে প্রতি মাসে নির্ধারিত ১৩টি বিষয়ের উপর সচেতনতামূলক প্রশিক্ষণ দেয়া হচ্ছে।



মন্তব্য করুন