মাতারকাপনে ব্রি ধান-৫৮ জাতের প্রদশর্নীর মাঠ দিবস অনুষ্ঠিত

May 15, 2019,

পলি রানী দেবনাথ॥ মৌলভীবাজার সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে মাতারকাপন গ্রামের বিনয় কান্তি দেব নাথের বাড়িতে রাজস্ব খাতের অর্থায়নে রবি ২০১৮/১৯ মৌসুমে স্থাপিত ব্রি ধান-৫৮ জাতের প্রদশর্নীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

১৫ মে  বুধবার মাতারকাপন গ্রামের সুলেমান মিয়ার সভাপতিত্বে ও উপ সহকারী কৃষি অফিসার  শ্রীপ্রাংসু পাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুব্রত কান্তি দত্ত,উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার অভিজিৎ রায় চৌধুরী। এছাড়াও মাতার কাপন গ্রামের কৃষকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com