তিন কলেজ ছাত্রীকে আঘাত-শ্লীলতাহানী,মামলা হলেও কেউ আটক হয়নি

May 15, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে তিন কলেজ ছাত্রীকে শারীরিকভাবে আঘাত ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৭ জনকে আসামি করে মামলা হয়েছে। মামলার আসামীরা হচ্ছে নাভেদ, সায়েম,মুন্না,লোকমান অজ্ঞাত ৩ জন। তবে এখনো কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অবিলম্বে দোষীদের শাস্তির দাবী জানিয়েছেন শিক্ষক-শিক্ষাথী ও অভিভাবকরা।

মৌলভীবাজার সরকারী কলেজ হোষ্টেলের পাশে বড়বাড়ী এলাকায় একটি বাসায় মেছ করে থাকেন মৌলভীবাজার সরকারী কলেজের ২ ছাত্রী এবং সরকারী মহিলা কলেজের ১ ছাত্রী । তারা কলেজ থেকে যাওয়া- আসার পথে প্রায়ই তাদেরকে উত্যক্ত করে আসছিল বাড়ীর মালিকের ভাতিজা নাভেদসহ কয়েক জন বখাটে। উত্যক্তের প্রতিবাদ করে ওই ৩ ছাত্রী ১৩ মে বিকেলে নাভেদের বাসায় নালিশ দেয়ার পর তাদেরকে মারধর ও লাঞ্চিত করে নাভেদসহ তার সঙ্গীরা। ছাত্রীদের মধ্যে একজনের চুলের মুঠি ধরে প্রহার করা হয়, আরেকজনের গলা টিপে ধরা হয় অন্যজনকে মাটিতে ফেলে আঘাত করা হয়। এবং প্রত্যেকের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করা হয় ।এমন অভিযোগ ছাত্রীদের।

এদিকে ছাত্রীদের উপর শারিরিক আঘাত ও শ্লীলতাহানীর অভিযোগে ১৩ মে রাতে শিশু ও নারী নিযাতন দমন আইনে মামলা করেছেন অভিভাবক। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com