প্রচেষ্টা সমাজ কল্যান সংস্থার ইফতার সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর প্রচেষ্টা সমাজ কল্যান সংস্থার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
১৭ই মে শুক্রবার বিকেলে শেরপুর মহাজন বাড়িতে ৬০ টি গরিব অসহায় পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রী বিতরনের পূর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন- প্রচেষ্টা সমাজ কল্যান সংস্থার সভাপতি মোস্তাক আহমদ রুহিন। প্রচেষ্টা সমাজ কল্যান সংস্থার সাধারণ সম্পাদক শেখ সাহেদ মিয়া এর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রচেষ্ঠা সমাজ কল্যান সংস্থার সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম সাহেদ, সহ সভাপতি হোসাইন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোফাদ আহমদ, কোষাধ্যক্ষ লুৎফুর রহমান, দপ্তর সম্পাদক রিপন মিয়া, তথ্য ও প্রকাশনা সম্পাদক হাফিজ জুবায়ের আহমেদ, প্রচার সম্পাদক বুলবুল আহমেদ টিপু, সমাজ কল্যাণ সম্পাদক কয়েছ আহমেদ ও কার্যকরী সদস্য মাসুম আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রচেষ্টা সমাজ কল্যান সংস্থার সহ সাধারণ সম্পাদক জাবেদ মিয়া, সহ সাধারণ সম্পাদক কাইয়ুম আহমদ,সদস্য সুমন আহমদ ও রতন সূত্রধর।



মন্তব্য করুন