জেলা যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

May 18, 2019,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা শাখার কর্মী-সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৮মে শহরের পৌর-মিলায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম,এ,মুহিত এর পরিচালনায় কর্মী-সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহীর কমিটির সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহীর কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। বক্তব্য রাখেন বিএনপির চেয়্যারপার্সনে মুক্তি দাবি করেন। কর্মী-সভায় মৌলভীবাজার জেলা যুবদলের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com