দেশব্যাপী ধর্ষণ ও যৌন হয়রানির বিরুদ্ধে মৌলভীবাজারে মানববন্ধন

স্টাফ রিপোর্টার॥ সাম্প্রতিক সময়ে দেশব্যাপী ঘটে যাওয়া ধর্ষণ ও যৌন হয়রানির বিরুদ্ধে মৌলভীবাজারে মানববন্ধন করেছে ইয়ুথ সোস্যাল অর্গানাইজেশন।
১৯ মে রবিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব মোড়ে সংগঠনের সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি ওয়াসিম আহমেদ নিশান এর সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানবন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন শেখ বোরহান উদ্দিন (রঃ) ইসলামী সোসাইটির সভাপতি এম মুহিবুর রহমান মুহিব, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাকিবুল হাসান রাজীব, রোটার্যাক্ট ক্লাব অব মৌলভীবাজার টি সিটির সভাপতি রোঃ ইঞ্জিঃ আবুল কাশেম, মানবিক ঢাকা মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মিতা ভূইয়া তানিয়া, কাশিনাথ আলাউদ্দীন হাইস্কুলের শিক্ষক মুরাদ আলম।
বক্তারা তাদের বক্তব্যে বলেন- একটা ৫ বছরের শিশুও এ দেশে ধর্ষণের শিকার হচ্ছে এবং বখাটেরা দিবালোকে মানুষের সামনে মেয়েদের উত্যক্ত করতে এতোটুকু ভয়ও পাচ্ছেইনা উল্টো শারিরিক লাঞ্ছনার পথ বেছে নিচ্ছে নির্বিকার চিত্তে। এসব কুলাঙ্গারের কঠিনতম শাস্তি নিশ্চিত না হলে আগামীতে আপনার বোন আর কন্যাও এমনিভাবে লাঞ্ছিত হবে। আমাদেরকে সম্মিলিত প্রচেষ্ঠা ও সচেতনতার মাধ্যমে এ ব্যাধিটাকে সমাজ থেকে নির্মূল করতে হবে। আমাদের এই অসুস্থ সমাজে শুধু নারী বা শিশু নয়,আমরা কেউই নিরাপদ না। বিচারহীনতার সংস্কৃতি সমাজটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। এসময় তারা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড ও ইভটিজারের সর্বোচ্চ শাস্তি প্রণয়ণ করার দাবি জানান”। মানববন্ধনে উপস্থিত ছিলেন ইয়ুথ এক্সিকিউটিভ মেম্বার মাহবুবুর রহমান খান অপু, শাহরিয়ার আলম চৌধুরী, জাবেদ আহমদ, উজ্জ্বল আহমদ, আফজাল নাঈম, শাহ রজব, রকি আহমদ, সাদিকুল ইসলাম অপু, সালমান আহমদ, শাহরিয়ার সাকিব মাসুম, মাহদী হাসান, জুয়েল আহমদ, মিজু আহমদ, নাসিম আহমদ প্রমুখ। মানববন্ধনে ধর্ষণ ও যৌন হয়রানীর বিরুদ্ধে নানা ধরনের প্লেকার্ড প্রদর্শন করতে দেখা যায।



মন্তব্য করুন