গিয়াসনগরে মাদকসহ ২ যুবক আটক

May 19, 2019,

স্টাফ রিপোর্টার॥ সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের মৌলভী-চা বাগানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সুদক্ষ পরিদর্শক জাকির হোসেন এর নেতৃত্বে সহকারি উপপরিদর্শক এএসআই উত্তম পাল,সিপাই আবুল কালাম আজাদ ও জেলার রিজার্ভ পুলিশের সংঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে

দুলাল মিয়া (২৫) ৮ লিটার ও জাহাঙ্গীর হোসেন (২৪)  ৯ লিটার মোট ১৭ লিটার চোলাই মদসহ দুই যুবককে আটক করা হয়েছে।

জানা যায় দুলাল মিয়া  পিতা : নাজিম উদ্দিন ও জাহাঙ্গীর হোসেন পিতা : মৃত আরব মিয়া। তারা সদর  উপজেলার গিয়াসনগর  ইউনিয়নের কোনাপাড়া গ্রামের । মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের পরিদর্শক জাকির হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুুতি চলছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com