শ্রীমঙ্গলে চা মৌসুমের প্রথম নিলাম অনুষ্ঠিত

May 21, 2019,

সাইফুল ইসলাম॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রে  মৌসুমের চা নিলাম সম্পন্ন হয়েছে। চা  নিলামে ৭৪ হাজার ২৫০ কেজি চা বিক্রি হয়েছে। তবে চা ব্যবসায়ী জানিয়েছেন এবার নিলামে রমজান হওয়াতে চায়ের বাজার মন্দাভাব থাকায় চা ক্রয় করতে আগ্রহী হননি। তারমধ্যে ভাল চারটি বাগানের ভাল মানের চা পাতা বিক্রি হয়েছে।

২০মে সোমবার দিনব্যাপী ২০১৯-২০ অর্থবছরের আন্তর্জাতিক চা নিলাম অনুষ্ঠিত হয়। চা মৌসুমের প্রথম নিলামটি অনুষ্ঠিত হয়েছিলো চলতি বছরের ৩০ এপ্রিল চট্রগ্রামে। তবে চা নিলামে শতাধিক চায়ের ক্রেতা অংশ নিয়েছেন।

টি প্ল্যান্টার অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টিপিটিএবি) যুগ্ম সচিব মো. কাওছার ইকবাল বলেন, শ্রীমঙ্গলে  মৌসুমের প্রথম চা নিলাম অনুষ্ঠিত হয়েছে।’

চা নিলামে অংশ নেন প্রডিউস ব্রোকার্স, ন্যাশনাল ব্রোকার্স, প্লেন্টার্স ব্রোকার্স, পূর্ব বাংলা ব্রোকার্স, ইউনিটি ব্রোকার্স, প্রগ্রেসিভ ব্রোকার্স, কেএস ব্রোকার্স, এসটি ব্রোকার্সের কর্মকর্তারা।

শ্রীমঙ্গল গুপ্ত টি হাউসের সত্বাধিকারী ও চা নিলামকারী পীষুশ কান্তি দাস গুপ্ত বলেন, ‘চা নিলামে আবুল খায়ের প্রতিষ্ঠান অংশ গ্রহন না করায় ২০% চা বিক্রি হয়নি। এক দিকে চায়ের গুণগতমান ভাল না । তেমনি রমজান মাসে চা বাজারে  বিক্রি কম থাকায় চা ক্রয় করতে ব্যবসায়ীদের আগ্রহ কম।

আগামী ২৪ জুন চায়ের নিলাম শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হবে তখন হয়তো ক্রেতাদের আগ্রহ থাকবে। একই কথা জানালেন পদ্মা টি হাউসের মেঘ নাথ হাজরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com