কোদালী ছড়াকে সংস্কার করে বিনোদন মূলক লেইকে রুপান্তরে মতবিনিময়

May 22, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে কোদলী ছড়াকে সংস্কার কের বিনোদন মূলক লেইকে রুপান্তরে ডেমক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলোবৃন্দ এর আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বুধবার ২২মে সকাল ১১টার দিকে পৌরসভা হলরুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌরসভা মেয়র মোঃ ফজলুর রহমান।

বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজান, প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব, সাধারণ সম্পাদক সালেহ এলাহি কুটি, জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ আক্তারুজ্জামান, দৈনিক বাংলার দিন সম্পাদক বকশী ইকবাল আহম্মদ, প্রকৌশলী আবুল হোসেন, সচেতন নাগরিক ফোরামের সভাপতি ও জেলা বিএনপির সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, সদর উপজেলা যুবরীগের ফেলো ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সহ – সাংগঠনিক সম্পাদক এ এম জোবেয়ের, জেলা বিএনপির সদস্য সৈয়দ নেপুর আলী প্রমুখ।

বক্তারা বলেন, শহরের প্রাণকেন্দ্রে প্রবাহিত গুরুত্বপূর্ন কোদালীছড়াটি বর্তমানে কেবল পানি নিস্কাশনের খাল হিসেবে ব্যবহ্নত হচ্ছে। কিন্তু ছড়াটিকে যথার্থ সংস্কার করে আধুনিক ফুটপাত নির্মানের মাধ্যমে ঢাকার ধানমন্ডি লেইক মতো বিনোদন মূলক লেইকে রুপান্তর করা সম্ভব।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com