মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
বুধবার ২২মে পুলিশ লাইনে পুলিশ সুপার মোহাম্মদ শাহজালালের সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুবসহ সাংবাদিক, প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
ইফতার মাহফিলের পূর্বে আগত অতিথিদের স্বাগত জানান মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল। ইফতার মাহফিলকে কেন্দ্র করে পুলিশ লাইনের প্রধান ফটক থেকে শুরু করে প্রতিটি ভবন আলোকসজ্জা করে বর্ণিল সাজে সাজানো হয়।
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত পরিচালনা করেন পুলিশ লাইন জামে মসজিদের খতিব মাওলানা বজলুর রহমান।



মন্তব্য করুন