শ্রীমঙ্গলে  ৭ জুয়ারী আটক

May 23, 2019,

সাইফুল ইসলাম॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের বিলাসের পাড়  গ্রামের সামছু মিয়ার বসতবাড়ির  উঠানে জুয়া খেলাবস্থায়  ৭ জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ।

২২  মে বুধবার রাতে উপজেলার বিলাসের পাড় সামছু মিয়ার বাড়িতে  শ্রীমঙ্গল থানার উপ পরিদর্শক অনিক বড়ুয়া ও ফজলে রাব্বি অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃত হলেন, মো. দুলাল মিয়া (৩৫),  মো. মনির হোসেন (৩৫),  সাদ্দাম হোসেন (২৮),  মো. জসিম (২৫)  মঈন উদ্দিন (২৭), সামছু মিয়া (৩২),  তাজু মিয়া (৩৫)।

আটককৃত জুয়ারীদের কাছে নগদ টাকা এবং জুয়া খেলার সরঞ্জামসহ উদ্ধার  করা হয়।

তাদের বিরুদ্ধে থানায়  নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

২৩মে  বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো.আব্দুস ছালেক বৃহস্পতিবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com