শ্রীমঙ্গলে দরিদ্র ও এতিম শিশুদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারে শ্রীমঙ্গলে দরিদ্র ও এতিম শিশুদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটি। বুধবার শ্রীমঙ্গল শহরস্থ সুলতান রেস্টুরেন্ট আ্যন্ড পার্টি সেন্টারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল মাহমুদ। শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটি’র প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ শামীম মিয়া’র সভাপতিত্বে এবং সম্পাদক মোঃ নাদির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য রায়হান কবির, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ সম্পাদক (ক্রিড়া ও সংস্কৃতি) মামুন আহম্মেদ, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ মৌলভীবাজার জোনের এ.এস. আই নোয়াব আলী, বেস্টওয়ের পরিচালক নুরুর রহমান, শ্রীমঙ্গল ইউরব্যাক অফিসেস এর নির্বাহী পরিচালক মুহিবুল হক ভুইয়া এবং দৈনিক ইত্তেফাক পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি শ্রী অনুজ কান্তি দাশ। ইফতার মাহফিলের পূর্বে ‘খুশির ইফতার; পর্ব : ২’ নামক একটি ইভেন্টের আয়োজন করা হয়। উক্ত ইভেন্টের মধ্যে ছিল মাদরাসা কেরাত, ইসলামী সংগীত পরিবেশনা, আলোচনা সভা এবং দোয়া। দোয়া মাহফিল পরিচালনা করেন মুসলিমবাগস্থ আল মদিনা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাফায়েত উল্লাহ। প্রসঙ্গত, অনুষ্ঠানে শ্রীমঙ্গলের দুইটি কওমি মাদরাসার অর্ধশতাধিক দরিদ্র ও এতিম শিশুরা অংশগ্রহণ করে।



মন্তব্য করুন