মৌলভীবাজারে আল-আরাফাহ ব্যাংকের ইফতার মাহফিল

May 23, 2019,

স্টাফ রিপোর্টার॥ ‘তাকওয়া অর্জনে ইসলামী ব্যাংকিং এর গুরুত্ব’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল করেছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক মৌলভীবাজার শাখা।

২২ মে বুধবার ব্যাংকের শাখা ভবনে এফএভিপি ও ব্যবস্থাপক মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে ও মুহিবুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান।

আলোচনা রাখেন- মৌলভীবাজার সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সৈয়দ ফজলুল্লাহ, জেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল বারী ধর্মপুরী, ব্যাংকের এফএভিপি ও সিলেট জোনের অপারেশন ম্যানেজার মো: নুরুল আম্বিয়া চৌধূরী, মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শামছুল ইসলাম, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান আলাউর রহমান টিপু, বড়লেখা ডিগ্রি কলেজের অধ্যাপক আব্দুস সবুর।

এছাড়াও বক্তব্য রাখেন- প্রবাসী সাংবাদিক রুহুল আমিন, পৌর কাউন্সিলর আয়াছ আহমদ, এনায়েত উল্ল্যাহ, ব্যাংকার আবু সাঈদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com