শেরপুর (মৌলভীবাজার) প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ সিলেট বিভাগের তিনটি জেলার মিলনস্থল ও শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল এলাকায় অবস্থিত ‘শেরপুর প্রেসক্লাব,এর উদ্বোগে এক ইফতার ও দোয়া মাহফিল ১৭ রামাদ্বান ২৩ মে বৃহস্পতিবার স্হানীয় রিমি আদর্শ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলের পূর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংঘটনের সভাপতি শিহাবুর রহমানের সভাপতিত্বে ও
যুগ্ন সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ এর পরিচালনায় -আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর আজাদ বক্ত স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক বায়েজিদ হোসেনের। অন্যান্যর মধ্যে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি আবু মিয়া চৌধুরী,শেরপুর পুলিশ ফাড়ি এস আই সেলিম আহমেদ রকি, ইংল্যান্ড প্রবাসী হাজী মোঃ লতিফ মিয়া,খলিলপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী আহমদ উদ্দিন,সাবেক মেম্বার আশরাফ আলী খান,ইউনিয়ন সদস্য তাহির উদ্দিন,সিনিয়র সাংবাদিক তাজুদুর রহমান, ইউ/পি সদস্য এহসাম আহমেদ।
শেরপুর প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুস সামাদ আজাদ ও কাঞ্চন ভৌমিক,সাংঘটনিক সম্পাদক শেখ সাহেদ মিয়া,মোফাদ আহমে,মাজহারুল ইসলাম রকি,মাসুম আহমেদ,ফাহাদ আহমেদ,ফয়েজউদ্দিন সামছু ,রিপন মিয়া,আব্দুল আলীম, এহিয়া রহমান,সৈয়দ মুজিব,আবুল হোসেন,মোস্তাফিজুর রহমান আমিন,জুবায়ের আহমেদ,কয়েছ মিয়া প্রমূখ।
কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক হাফিজ জুবায়ের আহমেদ, মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক মাওলানা মোস্তাফিজুর রহমান আমিন।



মন্তব্য করুন