র্যাবের হাতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার॥ গোপন সংবাদের ভিত্তিতে ২৩ মে রাতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, শ্রীমঙ্গল ক্যাম্প এর একটি আভিযানিক দল এ.কে.এম কামরুজ্জামান এর নেতৃত্বে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকায় মাদক উদ্ধার ও গ্রেফতার অভিযান পরিচালনা করে। অভিযানে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন পশ্চিম ভাড়াউড়া রোডস্থ রূপসপুর গ্রামস্থ মৃত আনিছুর রহমান এর বাসার সামনে থেকে ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ টি মোবাইল, ৪টি সীমকার্ড ও মাদক বিক্রয় লব্ধ ১,৯০০ টাকাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯।
গ্রেফতারকৃত নাম ও ঠিকানা- ১। আমীর আলী (২৮), পিতা- ছেরাগ আলী, সাং-লালবাগ, ২। মোঃ শাহীন মিয়া (২৫), পিতা- মোঃ হারুন মিয়া, সাং- রূপসপুর, উভয়ের থানা- শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজার। উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদেরকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।



মন্তব্য করুন