শ্রীমঙ্গলে আওয়ামীলীগের ইফতার মাহফিল

May 25, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুক্রবার উপজেলা ও পৌর আ’লীগের যৌথ উদ্দ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আছকির মিয়ার সভাপতিত্বে শহরের শাদী মহল  কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চীফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এম. পি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজবাউর রহমান ও সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নজরুল ইসলাম, সিনিয়র এএসপি আশরাফুজ্জামান (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল), সহকারী কমিশনার (ভূমি) শাহীদুল হকসহ উপজেলা আ’লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com