শ্রীমঙ্গল ভূনবীর দশরথ কলেজ থিয়েটার’ এর পূর্নাঙ্গ কমিটি

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ ‘শিক্ষা ও শিল্পের আলো-ছড়াবো আমরা তারুণ্যের জয়গানে’ এই শ্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গলের ‘ভূনবীর দশরথ কলেজ থিয়েটার’ এর পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিদ্যালয়ে প্রাঙ্গনে একটি সাধারণ সভা করে কমিটি ঘোষনা দেওয়া হয়। কমিটিতে কলেজের সহকারী শিক্ষক কবি ও নাটকার জহিরুল মিঠুকে সভাপতি ও তিন্নী আক্তারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন সাংগঠনিক সম্পাদক মো. সজীব মিয়া, কোষাধ্যক্ষ রাফিয়া আক্তার, দপ্তর সম্পাদক অর্পিতা দেব, প্রচার ও প্রকাশনা সম্পাদক, ঈষিতা পাল, ক্যাম্পাস বিষয়ক সম্পাদক অপু দেব। কার্য নির্বাহী সদস্য সোহেনা আক্তার, ফয়সল আহমেদ, আজরাফুল ইসলাম, প্রিয়া দেব, প্রান্ত দেব, সুস্মিতা দত্ত, পিংকী দত্ত, উত্তম বৈদ্য, পলি দেবনাথ, অলক পাল, সূর্য চক্রবর্তী, জালাল মিয়া, তাপস সরকার, জীবন দাশগুপ্ত, পলাশ দাশ, দেবাশ্রিতা চক্রবর্তী, বিশ্বজিত দেব, সাফিজা আক্তার, তপু রবি দাশ, নার্গিস আক্তার, খাদিজা আক্তার। কমিটিতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে কলেজের অধ্যক্ষ ঝলক কান্তি চক্রবর্তী।
উল্লেখ্য গত ২৫ এপ্রিল ৩৬ জন সদস্য নিয়ে এই ক্যাম্পাস থিয়েটারের উদ্বোধন করা হয়।



মন্তব্য করুন