ঘরের ভেতর আটকে পড়া শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস
May 26, 2019,

স্টাফ রিপোর্টার॥ শহর এলাকার একটি বাসার ঘরে আটকে পড়া দুই বছর ৬ মাস বয়সী সৈয়দ মোহায়মিন হক শিহাম নামের এক শিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।
শনিবার ২৫ মে সন্ধ্যায় শহরের দর্জিরমহল এলাকার একটি বাড়ির ৩য় তলা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
মৌলভীবাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ জালাল আহমদ মৌলভীবাজার টোয়েন্টিফোর ডট কমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শিশুটি আটকা পড়ার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাহির থেকে শুনতে পাই বাচ্চাটি রুমের ভেতরে কাঁদছে। তারপর অত্যাধুনিক যন্ত্র ডোর ওপেনার ব্যবহার করে ১০ মিনিটের মধ্যে অক্ষত অবস্থায় উদ্ধার করে তাকে পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়।
তিনি আরও জানান, শিশুটির বাবা ও মা পাশের বাসায় দিয়েছিলেন এমন সময় শিশু বাচ্চাটি ভিতর থেকে রুমে গিয়ে দরজা লক করে দেয়।



মন্তব্য করুন