ট্রাক চাপায় এক শিশু নিহত হওয়ার ঘটনায় দোষী ড্রাইভারের বিচারের দাবীতে মানববন্ধন

May 26, 2019,

তোফায়েল পাপ্পু॥ শ্রীমঙ্গলে অবৈধ বালু ভর্তি দ্র”তগামী ট্রাক চাপায় এক শিশু নিহত হওয়ার ঘটনায় দোষী ড্রাইভারের বিচারের দাবীতে ২৬ মে রোববার সকাল ১১টায় সাতগাঁও বাজারে স্থানীয় এলাকাবাসী ও স্কুল শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।

শনিবার সকাল ১১টায় উপজেলার সিন্দুর খাঁন ইউনিয়নের সিক্কা গ্রামের রাস্তায় বালু ভর্তি দ্র”তগামী ট্রাক চাপায় হুগলিয়া হাই স্কুলের ৭ম শ্রেনির ছাত্র নিহত হয়। নিহত শিশু সিক্কা গ্রামের আব্দুল হক এর ছেলে  মো. আলমগীর (১২)।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালেক বলেন, ঘাতক ট্রাক আটক করা হয়েছে। ড্রাইভার পালিয়েছে, তাকে ধরার জন্য আমরা চেষ্টা করছি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com