খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাইফুল্লাহ হাসান॥ মৌলভীবাজারে মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৫ মে শনিবার ১৯ রমজান খেলাফত মজলিস মৌলভীবাজার শহর শাখার উদ্যোগে পৌর কমিউনিটি সেন্টারে শহর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান ও সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আশিকুর রহমানের যৌথ পরিচালনায় ও কাজী মাওলানা হারুনুর রশীদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- খেলাফত মজলিসের উপদেষ্টা পরিষদের সদস্য, মৌলভীবাজার উলামা পরিষদের সভাপতি শায়খুল হাদিস আল¬ামা আব্দুল বারী ধর্মপুরী। প্রদান আলোচক ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কে এম নজরুল হক।
বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মাওলানা শামছুজ্জামান চৌধুরী, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ন মহাসচিব অধ্যাপক মাওলানা মুহাম্মদ আবদুস সবুর, কেন্দ্রীয় নিবার্হী সদস্য ও মৌলভীলবাজার জেলা সভাপতি মাওলানা আহমদ বিলাল, জেলা সহ-সভাপতি মাওলানা সৈয়দ মুজাদ্দিদ আলী, জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল খালিক।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মুহাম্মদ হাসান আহমদ খান, সাবেক জেলা সভাপতি ফরহাদ সাইফুল¬াহ, শহর সভাপতি মুহাম্মদ ইমাদ উদ্দিন, শ্রমিক মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি আ.খ.ম শাহিন চৌধুরী, মাহফুজুল ইসলাম, মাওলানা সৈয়দ সাইফুর রহমান, মাওলানা কাজী মুজিবুর রহমান, হাফিজ মাওলানা আব্দুল মুকিত মামুন, কমলগঞ্জ উপজেলা সভাপতি মুফতি শামছুল ইসলাম লিয়াকত, সদর দক্ষিণ সভাপতি মাওলানা শিব্বির আহমদ, সদর উত্তর শাখার সাধারণ সম্পাদক বশর আলী খান প্রমূখ।



মন্তব্য করুন