শহরের আতঙ্ক এখন ‘পীর’

May 26, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের এখন আলোচিত নাম ‘পীর’। কে সে ‘পীর’ এখন এই প্রশ্ন মানুষের মুখে মুখে। অনেকেই চিনেন-জানেন আবার অনেকেই জানেন না। সম্প্রতি মৌলভীবাজার শহরে রুবেল নিহত হওয়ার পরই মূলত আলোচনায় আসে ওই ‘পীর’। সে রুবেলের বড় ভাই। মূলত পীরের সাথে বাবুল নামের একজনে দ্বন্ধের কারণেই বলির পাটা হয় রুবেল। পীরের রয়েছে এলাকায় অসংখ্য অভিযোগ। যে কারণে এলাকার অনেকেই তটস্থ থাকলেও অধিকাংশ ভুক্তভোগীরা ভয়ে মুখ খুলতে রাজি নয়। সন্ত্রাসী কর্মকান্ডে হেলালপুর, বড়কাপন, সিলেট সড়ক, যুগিডহর, কুসুমবাগ এলাকার সাধারণ ব্যবসায়ীর আতঙ্কগ্রস্ত রয়েছেন। রুবেলের মৃত্যু সংবাদ শুনারপর পীরের নেতৃত্বে সিলেট সড়কে চালানো হয় টমটম ও সিএনজি গাড়ী ভাংচুর ও লুটপাট। এরই প্রতিবাদে এলাকাবাসী মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। রুবেলের মৃত্যুর পর শহরের পশ্চিম এলাকায় অপরাধের সকল দ্বায়িত্ব এখন পীরের কাছে। এলাকায় “পীর আজাদ” এখন পীর বাহিনীর প্রধান হিসেবে পরিচিত। এ নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
একটি নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, চলতি বছরের ২৮ জানুয়ারী হত্যার উদ্দ্যেশ্যে পীর আজাদ ও তার ছোট ভাই সম্প্রতি কালে নিহত রুবেল মিয়াসহ আরো কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করেন বড়কাপন এলাকার আব্দুল বারি। মামলা নং- : ৩৬/৩৬, জি.আর নং-৩৬/১৯। ধারা ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬/১১৪ পেনাল কোড ১৮৬০। মামলটি বর্তমানে বিচারাধীন রয়েছে।
২৩ জানুয়ারি মাদক ও ইয়াবা ব্যবসার অভিযোগে মৌলভীবাজার মডেল থানার এএসআই জাহিদুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা নং-: ৩৪/৩৪, জি.আর নং-৩৪/১৯। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১০ (ক) ধারায় পীর আজাদ এজাহারভূক্ত আসামী। মামলটি বর্তমানে বিচারাধীন আছে।
২০১৭ সালের ২৯ অক্টোবর দুধর্ষ ডাকাতির অপরাধে একটি মামলা দায়ের করেন শ্রীমঙ্গলের সবুজবাগ এলাকার নিপা দাস। মামলা নং-: ২৪/৩২৪, জি.আর নং-৩২৪/১৭। ধারা ৩৯৪ পেনাল কোড- ১৮৬০ অনুযায়ী এই মামলায় অভিযোগপত্রে পীর আজাদ অভিযুক্ত এবং তদন্তেও অভিযুক্ত। মামলাটি বর্তমানে বিচারাধীন।
২০১৭ সালের ২৫ এপ্রিল হত্যার উদ্দ্যেশ্যে মারামারি অপরাধে একটি মামলা দায়ের হয়। মামলার বাদী কুলাউড়া উপজেলার পশ্চিম বিলের পাড়ের সেলিম আহমদ। মামলা নং-: ২০, জি.আর নং-১২৩/১৭। ধারা ৩৪১/৩২৩/৩০৭/৩৭৯/৪২৭/৫০৬ পেনাল কোড- ১৮৬০এ এই মামলায় সে এজাহারে সন্দিগ্ধ।
২০১৭ সালের ৬ মে মৌলভীবাজার মডেল থানা এলাকায় আইনশৃঙ্খলা বিঘেœর আরোও একটি মামলা রয়েছে। মামলা নং: ৮/১৩৭, জি.আর নং-১৩৭/১৭। মামলার বাদী সদর উপজেলার লামুয়া গ্রামের অসিত সূত্র ধর। আইন শৃঙ্খলা বিঘœকারী অপরাধ আইনের ৪ ধারায় সে মামলার এজাহারে অভিযুক্ত।
২০১৬ সালের ২৬ অক্টোবর তার বিরুদ্ধে আরেকটি মামলা হয়। মামলা নং: ৩১, জি.আর নং-২৮১/১৬। নারী ও শিশু নির্যাতন আইনের ৭/৩০ ধারায় পীর আজাদ এজাহারভুক্ত। মামলার বাদী সদর উপজেলার ব্রাম্মনগ্রামের জয়তুন মিয়া।
মৌরভীবাজার মডেল থানার এসআই গিয়াস উদ্দিন জানান নিহত রুবেলে বিরুদ্ধে একটি মামলা রয়েছে বলে। মামলা নং: ৩৬/১৯। মামলার বাদি বড়কাপন এলাকার আব্দুল বারিক। মামলটি বর্তমানে বিচারাধীন আছে।
উল্লেখিত ৭টি মামলা ছাড়াও পীর আজাদ ও তার ছোট ভাই সম্প্রতি কালে নিহত রুবেল মিয়া বড়কাপন, সিলেট সড়ক, জুগিডহর ও কুসুমবাগ এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজীর গুরুত্বর অভিযোগ রয়েছে। তবে এরা এতোই হিংশ্র থাকায় তাদের বিরুদ্ধে থানায় মামলা দিতে যাননি।
স্থানীয়দের দাবী, সে বিভিন্ন সময় বিভিন্ন অপরাধে জড়িত থাকে। মানুষকে নির্যাতন হয়রানি করার পর আর কেউ তার বিরুদ্ধে অভিযোগ করার সাহস পায় পায় না। সম্প্রতি রুবেল নিহত হওয়ার পরও এক টমটম চালকে আটক করে ১০হাজার টাকা মুক্তিপন আদায় করেছে বলে অভিযোগ করেছেন ওই গাড়ি চালক। শহরের কুসুমবাগ এলাকার ব্যবসায়ী ও সিএনজি চালকার তার কারণে সব-সময় আতঙ্কে থাকেন। না প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী ও চালক বিষয়টি নিশ্চিত করেছেন।
আজাদ হোসেন পীর সাথে বাবুল নামের একজনে দ্বন্ধের কারণে তার ভাই রুবেল গত ১১ মে মারা যায়। সরেজমিনে আজাদ হোসেন পীরের হিলালপুর বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। কথা হয় তার মা ও বড় ভাইয়ের সাথে। তার পরিবারের দাবী মামলার ওয়ারেন্টের কারণে তিনি গাঁ ডাকা দিয়েছেন। পরিবারের পক্ষ থেকে আজাদকে সাংবাদিকদের সাথে গোপনেও সাক্ষাৎ করতে বলা হলেও সে রাজি হননি। এবং মুটোফোনে পরিবারের পক্ষ থেকে কেন বাবুলের সাথে তার দ্ধন্ধ তৈরী হয়েছিল জানতে চাইলে, সেই প্রশ্নেরও কোন স্পষ্ট উত্তর পীর দিতে পারেন নি।
এবিষয়ে মৌলভীবাজার মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বলেন, “বিভিন্ন অপরাধের অভিযোগে থানায় এই ৭টি মামলা রয়েছে। এছাড়াও আরোও অভিযোগ রয়েছে। অনেক লোকজন ভয়ের কারণে তাদের বিরুদ্ধে অভিযোগ দিতে পারেন না”।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com