হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

May 28, 2019,

স্টাফ রিপোর্টার॥ সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদেরপ্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার ২৮ মে সকাল ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা কার্যালয়ের আয়োজনে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজার এর উপ-পরিচালক মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আশরাফুল আলম খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মৌলভীবাজার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মৌলানা শামসুল ইসলাম অধ্যক্ষ, মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা, মৌলানা মুহিদ উদ্দিন ইমাম ও খতিব, টাউন দেওয়ানী জামে মসজিদ, সায়মা মুজাহিদ লিজা, সহকারি সার্জন, মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়। প্রশিক্ষণ কর্মশালা সকাল ১০ ঘটিকায় শুরু হয়ে দুপুর ১ ঘটিকা পর্যন্ত চলে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com