শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ  ও সেবাগ্রহীতাদের  মুক্ত সংলাপ  ডেনমার্ক অ্যাম্বাসিরর প্রতিনিধিবৃন্দের  অংশগ্রহন

May 29, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ স্বাস্থ্য সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং সেবার মনোন্নয়নের লক্ষ্যে স্বাস্থ্য কর্তৃপক্ষ ও সেবাগ্রহীতাদের সাথে সচেতন নাগরিক কমিটি(সনাক), শ্রীমঙ্গল এর সহযোগিতায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।২৯ মে  বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লে´ প্রাঙ্গণে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ শাখাওয়াৎ হোসেন এর সভাপতিতে এবং সনাকের সহ সভাপতি জলি পালের সঞ্চালনায় হাসপাতালের সেবাগ্রহীতা ও সেবাদাতাদের মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন সনাকের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আহ্বায়ক এবং সনাকের সহ-সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য।

স্বাগত বক্তব্যে দ্বীপেন্দ্র ভট্টাচার্য টিআইবি’র স্বাস্থ্য খাতে পরিচালিত বিভিন্ন কর্মসূচী এবং মতবিনিময় সভার উদ্দেশ্য নিয়ে বলেন আমরা সাধারণত সেবারমান বৃদ্ধিসহ সেবাখাতে নিযুক্ত মানুষের জবাবদিহির মানসিকতা সৃষ্টির জন্য এ অনুষ্ঠানের আয়োজন করে থাকি যেন স্বাস্থ্য সেবার মানকে আরো বৃদ্ধি করা যায়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দাতা সংস্থা রয়েল ডেনিস এ্যাম্বাসির হেড অব কোপারেশন ম্যাস মায়ের হপার, গর্ভনেন্স এড্যাভাইজার মেহেল আমিনুজ্জামান, হেড অব ফাইনান্স শরীফ আহমেদ, টিআইবি সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার আতিকুর রহমান, স্বাস্থ্য কমপ্লে´ের ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, সনাক সদস্য রহমত আলী, জহর তরফদার, শাহ আরিফম আলী নাসিম, রহিমা বেগম, স্বজন সমন্বয়কারী এস এ হামিদ, সাবেক সমন্বয়কারী সৈয়দ ছায়েদ আহমেদ, নিতেশ সুত্রধর, আব্দুর রহমান, তমাল কান্তি রায় ও টিআইবি এরিয়া ম্যানেজার পারভেজ কৈরী প্রমূখ। অনুষ্ঠাানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্য ও টিআইবি কর্মকর্তাবৃন্দ।

এর আগে রয়েল ডেনিস এ্যাম্বাসির প্রতিনিধিরা সনাক কার্যায়ে সনাক স্বজন সনন্বয় সভায় উপস্থিত থেকে কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং মতবিনিময় সভায় মিলিত হন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com