মৌলভীবাজার জেলায় ৭ টি উপজেলা সরকারি ভাবে২৬ টাকা কেজি দরে ধান সংগ্রহ শুরু হয়েছে

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলায় সরকারি ভাবে অভ্যন্তরীন ধান-চাল সংগ্রহ শুরু হয়েছে। মৌলভীবাজার জেলার (ভারপ্রাপ্ত)খাদ্য কর্মকর্তা মনোজ কান্তি দাস চৌধুরী রেডিওপল্লী কন্ঠকে জানান, জেলায় এবার৭ টিউপজেলা মিলিয়ে১ হাজার ৪ শত ৫৫ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।প্রতি কেজি শুকনা ধানের মূল্য ধরা হচ্ছে সরকার নির্ধারিত ২৬ টাকা কেজি দরে। তিনি আরো জানান, কৃষকরা যেন সরাসরি গিয়ে উপজেলা খাদ্য গুদামে ধান বিক্রয় করেন। যে কৃষক আগে যাবেন, তার ধান আগে ক্রয় করাহবে। এছাড়া জেলায় আতপ চাল ৩ হাজার৮০৩ মেট্রিক টন,৩৫টাকা কেজি দরে ক্রয় করাহচ্ছে। এছাড়াও সিদ্ধ চাল ৩৬ টাকা কেজি দরে ৩ হাজার ৯০৪ মেট্রিকটন ক্রয় করা হবে। মৌলভীবাজার সদর উপজেলায় সিদ্ধ চাল ৬ শত ৭২ মেট্রিকটন, আতপচাল৪ শত ১৭ মেট্রিকটন, ধান ২ শত ৮৬ মেট্রিকটন সংগ্রহ করা হবে। এছাড়াও রাজনগর উপজেলায় সিদ্ধ চাল ১ হাজার ৪৮ মেট্রিকটন, আতপচাল ১ হাজার ৮ শত ১৪ মেট্রিকটন, ধান ৩ শত ৫১ মেট্রিকটন সংগ্রহ করা হবে। কুলাউড়া উপজেলায় সিদ্ধ চাল৬ শত ৩০ মেট্রিকটন,আতপচাল৩ শত ৭১ মেট্রিকটন, ধান ১শত৮৩ মেট্রিকটন সংগ্রহ করা হবে। বড়লেখা উপজেলায় আতপচাল ২ শত ৪৪ মেট্রিকটন, ধান ১ শত ১৯ মেট্রিকটন সংগ্রহ করা হবে।জুড়ী উপজেলায় আতপচাল ২ শত ৩৯ মেট্রিকটন, ধান ১ শত ৪৮ মেট্রিকটন সংগ্রহ করা হবে। শ্রীমঙ্গল উপজেলায় সিদ্ধ চাল ১ হাজার ১ শত ৩১ মেট্রিকটন, আতপচাল৩ শত৮১ মেট্রিকটন, ধান২শত৬১ মেট্রিকটন সংগ্রহ কর াহবে। কমলগঞ্জ উপজেলায় সিদ্ধ চাল ৩ শত ২৩ মেট্রিকটন, আতপচাল ১ হাজার ২ শত ৭৬.০৬০ মেট্রিকটন, ধান ১ শত ০৭ মেট্রিকটন সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগষ্ট পর্যন্ত সরকারি ভাবে ধান-চাল সংগ্রহ চলমান থাকবে।



মন্তব্য করুন