সাবধান’ মোবাইল, মানিব্যাগ সাবধান

June 1, 2019,

তোফায়েল পাপ্প॥  ঢাকা বিমানবন্দর রেল ষ্টেশনে যাত্রীদের মোবাইল, মানিব্যাগ সাবধানে রাখতে বিনা পারিশ্রমিকে সচেতনা করে যাচ্ছেন কিশোরগঞ্জের মুখলিসুর রহমান সাগর।

স্টেশনের এক প্রান্ত থেকে অপর প্রান্তে হাতে মাইক নিয়ে যাত্রীদের উদ্দেশ্যে বলে যাচ্ছেন সাবধান, সাবধান,  আপনি সচেতন হোন অন্যকে সচেতন করুন। আপনার মোবাইল, মানিব্যাগ খেয়াল করে রাখুন। অপরিচিত কারও দেওয়া খাবার খাবেন না।  আপনার ঈদের খুশি কেড়ে নিতে পারে ছিনতাইকারীরা।  এরকম আরও সচেতনতামূলক বাক্য।

যাত্রীরা তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তার এই কর্মকান্ডের ছবি ভিডিও করে অনেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করছেন।

সিলেটগামী এক যাত্রি নুরুল ইসলাম, তার এই উদ্যোগকে প্রশংসা করে বলেন কেউওই আজকাল সচেতনতা থাকতে পারে না। সবারই ঝামেলা থাকে। কিন্তু তিনি এরকম উদ্যোগ নেয়ায় আমাদের চুখ, কান খোলা রাখতে সজাগ থাকার সুযোগ করে দিলেন।

মুখলিসুর রহমান সাগর বলেন ২০১৩ সাল থেকে তিনি এরকম কর্মকা- করে যাচ্ছেন। প্রায় শতাধিক ব্যতিক্রমী জনসচেতনামূলক কর্মকা- সেচ্ছায় নিজ উদ্যোগে করে যাচ্ছেন।

তিনি আরও বলেন শুধু বিমানবন্দর স্টেশনে নয় কমলাপুরসহ আরও কয়েকটি রেলষ্টেশনে তিনি এরকম সচেতনতামূলক কাজ করে থাকেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com