শ্রীমঙ্গলে ডুবাগাও মাদ্রাসায় ৭ ঘন্টা কোচিং ক্লাস

June 1, 2019,

তোফায়েল পাপ্পু॥  সরকারি-বেসরকারি কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা কোচিং ব্যবসার সঙ্গে জড়িত থাকতে পারবেন না এমন নিষেধাজ্ঞা থাকার পরেও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডুবাগাও বাহ্রুল উলুম দাখিল মাদ্রাসায় পবিত্র রমজান মাসে দারুল ক্বোরাতের ফাকেঁ নিয়মিত ক্লাসের পরিবর্তে ৫ম ও ৮ম শ্রেনির শিক্ষার্থীদের এক টানা ৭ থেকে ৮ ঘন্টা কোচিং ক্লাস করানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীদের অভিভাবকারা অভিযোগ করে বলেন মাদ্রাসায় নিয়মিত ক্লাস না নিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে সকল বিষয়ের উপড় কোচিং ক্লাস করানো হচ্ছে। তাতে আমাদের ছেলেমেয়েদের উপড় লেখাপড়ার চাপ বেড়ে যাচ্ছে। এবং আমাদের বাড়তি খরচ হচ্ছে।

অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে গিয়ে দেখা যায় দারুল ক্বেরাতের ক্লাসের ফাকেঁ শিক্ষার্থীরা মাদ্রাসায় কোচিং ক্লাস করছেন। কয়েকজন শিক্ষার্থীকে জিঞ্জেস করলে বলেন কোচিং করছেন। এ নিয়ে এলাকায় সমালোচনা সৃষ্টি হয়েছে।

মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল বাছিত জানান কর্তৃপক্ষের নির্দেশনায় আমরা দারুল ক্বেরাত্বের পাশাপাশি ৫ম ও ৮ম শ্রেনির শিক্ষার্থীদের সব বিষয়ের উপড় কোচিং ক্লাস নিচ্ছি।

মাদ্রাসায় ২জন খন্ডকালীন শিক্ষকসহ মোট ১৫ জন শিক্ষক রয়েছেন। উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের সিক্কা গ্রামে এ মাদ্রাসাটি ১৯৬৫ ইং: সনে স্থাপিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com