শ্রীমঙ্গলে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত অসুস্থ বন্ধুকে দেখতে গিয়ে বন্ধুর মৃত্যু

তোফায়েল পাপ্পু॥ শ্রীমঙ্গলে সড়ক দূর্ঘটনায় মো: পারভেজ ২৪ নামে এক যুবক নিহত হয়েছে। ১ জুন শনিবার রাত সাড়ে আটটায় ঢাকা-সিলেট আঞ্চলিক সড়কে ইছুবপুর এলাকায় মোটর সাইকেলযোগে পারভেজ অসুস্থ বন্ধুকে দেখতে রওয়ানা হয় পথেই কাবার্ড ভ্যানের সাথে সংঘর্ষে দূর্ঘটনায় তার মৃত্যু হয়। নিহত পারভেজ শহরের মক্কা সুপার মার্কেটের একজন মোবাইল ব্যবসায়ী।
মোবাইল ব্যাবসায়ী আলতাফ হোসেন জানান, পারভেজ রাত সাড়ে আটটার দিকে উপজেলার রাজাপুর এলাকায় তার বন্ধুকে দেখতে রওয়ানা হয়। হঠাত আমরা খবর পেলাম সে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে। তার মৃত্যুতে সকল মোবাইল ব্যাবসায়ীসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। এছাড়াও সামাজিক যোগাযোগের মাধ্যমে তার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনেরা তার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
এব্যাবের শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো: আব্দুস ছালেক জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়ে নিহত এর লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। দূর্ঘটনায় মোটর সাইকেল দুমড়ে মুচড়ে যায়। কাভার্ড ভ্যানটিকে ঘটনার পর পাওয়া যায়নি তবে ড্রাইভারসহ আটক করার চেষ্টা চলছে।



মন্তব্য করুন