ঢাকার দোকান কর্মচারী তানভীরকে অপহরণ করে : শ্রীমঙ্গল থেকে উদ্ধার

স্টাফ রিপোর্টার॥ ঢাকা বংশাল থেকে অপহৃত তৃতীয় শ্রেণির ছাত্র তানভীর হাসান (৮) মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের সন্ধানী আবাসিক এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। এ সময় অপহরণকারী মিলনকে আটক করা হয়েছে ।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস ছালেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরতলীর সন্ধানী এলাকা থেকে অপহরণকারী মিলনের খালা রুপালী বেগমের বাসা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। শিশুটি ঢাকা বংশাল এলাকার জুতার ব্যবসায়ী উজ্জ্বল মিয়ার ছেলে। এ সময় অপহরণকারী মিলনকে আটক করা হয়েছে। মিলন নারায়ণ গঞ্জের সোনারগাঁও বাইশ টেকি এলাকার সিরাজ মিয়ার ছেলে। সে শিশুটির পিতার জুতার কারখানায় কাজ করতো।
অপহরণকারী মিলন মিয়া ১ জুন সকাল ১০টার দিকে ঢাকার বংশাল জুতার কারখানা থেকে শিশু তানভীরকে অপহরণ করে । তার পিতা উজ্জল মিয়ার কাছে ১লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। এ ব্যাপরে ঢাকা বংশাল থানায় মামলা হলে পুলিশ মোবাইল টেকিং করে প্রথমে সিলেট পরে মৌলভীবাজার এলাকা নিশ্চিত হয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে তাকে উদ্বার করে শ্রীমঙ্গল থানা পুলিশ।
শিশুটি বর্তমানে শ্রীমঙ্গল থানায় অবস্থান করছে, তার পরিবারের লোকজন আসলে তাদের কাছে হস্থানত করা হবে।



মন্তব্য করুন