সুবিধা বঞ্চিত পথ শিশুরা পেলো ঈদের নতুন জামা

June 3, 2019,

তোফায়েল পাপ্পু॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শতাধিক পথ শিশু ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদের নতুন জামা বিতরণ করা হয়েছে।

সোমবার ৩ জুন দুপুর আড়াইটায় উপজেলার উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসর্গ এর আয়োজনে বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত ও পথ শিশুদের হাতে নতুন জামা তোলে দেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুস ছালেক, মোঃ সোহেল রানা (ওসি তদন্ত) শ্রীমঙ্গল থানা, উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কবিতা দাস, নিসর্গ ইকো কটেজের স্বত্ত্বাধীকারী মো: সামছুল হক, মানবাধিকার কর্মী এসকে দাস সুমন প্রমুখ।

এসময় অতিথিরা প্রায় ১শত ২৫ জন সুবিধাবঞ্চিত ও পথ শিশুদের মাঝে ঈদ বস্ত্র তুলে দেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com