ছাগল গিলতে গিয়ে ধরা পড়ল অজগর

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ কমলগঞ্জের লাউয়াছড়া বনের বাহিরে রাধানগর এলাকায় একটি আস্ত ছাগল গিলেখেতে ধরা পড়েছে একটি অজগর সাপ।
স্থানীয় ব্যবসায়ী শামসুল হক জানান, বুধবার ৫ জুন বিকেলে ১০-১২ কেজি ওজনের একটি আস্ত ছাগল গিলে খেতে গিয়ে পেঁচিয়ে রাখে ওই ছাগলকে অজগর সাপ। এলাকাবাসি দেখে অজগর সাপকে তাড়া করলে লাগল ছেড়ে দেয়। ছাগলটি উদ্ধার হলেও বাঁচানো যায়নি। পরে অজগর সাপটি তারা আটক করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন।
শামসুল অরো জানান রাধানগর গ্রামে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে থাকে। ১৫ দিনে আগেও এক গরিব কৃষকের একটি ছাগল খেয়েছে অজগর। এছাড়াও অজগর হাঁস, মুরগি বাড়িতে প্রবেশ করে প্রায়ই খাচ্ছে। অজগর সাপ ছাড়াও বন্যশকুর এলাকায় ফসলাদির ব্যাপক ক্ষতি করছে।
এতে করে এলাকার গরিব কৃষকরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। এ বিষয়ে ক্ষতি পূরণ চেয়ে বন বিভাগের কাছে লিখিত আবেদন করলেও এ বিষয়ে কোন সমাধান পাওয়া যায়নি।



মন্তব্য করুন