শ্রীমঙ্গলে নির্মাই শিববাড়ীতে চুরি সংঘটিত

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে পাঁচশত বছরের পুরাতন ঐতিহ্যবাহী নির্মাই শিববাড়ীতে চুরি সংঘটিত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায় যে দুবৃর্ত্তরা ১০ জুন রাতের কোন এক সময়ে মন্দিরের প্রধান ফটকের তালা ভেঙে পুজার কাজে ব্যবহৃত বিভিন্ন তৈজসপত্র ও টিউবওয়েল চুরি করে নিয়ে গেছে।
স্থানীয় রিপন দাশ জানান সকালে মন্দিরে এসে প্রধান ফটকটি খোলা ও টিউবওয়েল চুরির বিষয়টি দেখতে পাই,পরে আমরা মন্দির পরিচালনা কমিটিকে বিষয়টি অবহিত করি।
মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জহর তরফদার ও হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক হরিপদ রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সার্কেল আশরাফুজ্জামান বলেন,আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমাদের সোর্স লাগানো আছে আশা করছি অচিরেই আমরা দুবৃর্ত্তদের গ্রেফতার করতে সক্ষম হবো ৷ এসময় সাথে ছিলেন শ্রীমঙ্গল থানার ৗসি আব্দুছ সালেক।



মন্তব্য করুন