ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের দিনব্যাপি কর্মশালা

June 13, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের  ইনোভোশন সংক্রান্ত আলোচনা ও নলেজ শেয়ারিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১৩ জুন বৃহস্পতিবার  গ্রান্ড সুলতান হোটেল এন্ড টি-রিসোর্ট এর দেওয়ান-ই- খাস-১ অডিটোরিয়ামে  দিনব্যাপি  এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ওয়েজ আর্নার্স বোর্ডের মহা পরিচালক গাজী মোহাম্মদ জুলহাস। ওয়েজ আর্নার্স বোর্ডের পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) মো: জহিরুল ইসলামের সভাপতিত্বে ও ওয়েজ আর্নার্স বোর্ডের পরিচালক (আইআরপি) নুরুন আখতার এর সঞ্চালনায় প্রবাসীদের কল্যাণে তাদের নানা সমস্যা ও সম্ভাবনা বিভিন্ন দিক নিয়ে কর্মশালায় বক্তব্য ও মাঠ পর্যায়ের অভিজ্ঞতা শেয়ার করেন অংশগ্রহণকারীরা।

কর্মশালায় উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা প্রবাসে বর্হিগমনে দক্ষ শ্রমিক গড়ার লক্ষ্যে জেলা ও উপজেলায় কারীগরি প্রশিক্ষণের মাধ্যমে বৈধ বিদেশ গমনে উদ্বুদ্ধ করণ।  লব্দ কর্ম প্রশিক্ষণে ওই প্রবাস যাত্রী যে দেশে যাবেন সে দেশের ভাষা ও সংস্কৃতি সম্পর্কেও জ্ঞান অর্জন করে দক্ষ জনসম্পদে রূপান্তি হতে পারেন সে উদ্যোগ গ্রহণ। প্রবাসীদের চিকিৎসা ও তাদের সন্তানদের শিক্ষাবৃত্তি।

প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে বিদেশ গমনে সহজ শর্তে প্রবাসীদের ঋণ প্রদান। প্রবাসী হেল্প ডেস্ক ও প্রবাস বন্ধু কল সেন্টার (০১৭৮৪৩৩৩৩৩৩,০১৭৯৪৩৩৩৩৩৩) এর সার্বক্ষণিক সেবা প্রদান বিষয়ে গুরুত্বারোপ করেন। এসময় বক্তব্য রাখেন প্রবাসী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শেখ মোহাম্মদ নাহিদ নিয়াজ,সহকারী কমিশনার  শ্রীমঙ্গল (ভূমি) শহিদুল আলম,প্রবাসী কল্যাণ ব্যাংক মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক শাহ মো: এনামুল হাকিম, জনশক্তির জরিপ কর্মকর্তা সিদ্দুকুর রহমান আকন্দ, সাংবাদিক  নজরুল ইসলাম মুহিব, ইমাদ উদ দীন, জেলা  ব্রাক প্রতিনিধি আরিফুর রহমান, ইউপি চেয়ারম্যান রেজাউর রহমান চৌধুরী প্রমুখ। কর্মশালায় আইনজীবী,সাংবাদিক, এনজিও প্রতিনিধি, শিক্ষক, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সমাজকর্মী, বিদেশ যাত্রী ও বিদেশ ফেরৎ কর্মী অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com