সাংবাদিক ‘সাইফুল ইসলাম’ সেরা প্রতিবেদনের জন্য আইইডি সম্মাননা ও পুরস্কারের জন্য মনোনীত

স্টাফ রিপোর্টার॥ নারী, পরিবেশ, জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের জন্য বাংলাদেশের ১২ সাংবাদিককে সম্মাননা জানিয়েছে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি)। এরমধ্যে জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু বিষয়ে ঢাকা ট্রিবিউন ও বাংলা ট্রিবিউনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি মো.সাইফুল ইসলাম মনোনীত হয়েছেন।
নারী, পরিবেশ, জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু বিষয়গুলো নিয়ে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখায় ২০ জুন বৃহস্পতিবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে চলচ্চিত্র প্রদশর্নী মিলনায়তনে তাকে সম্মাননা স্মারক দেওয়া হবে।
আইইডি জানিয়েছে, দেশের ১২ জন সাংবাদিক ২০১৮ সালের আগস্ট থেকে এপ্রিল ২০১৯ সাল পর্যন্ত প্রকাশিত সংবাদ ও প্রতিবেদন থেকে বিজ্ঞ বিচারকম-লীর সিদ্ধান্ত অনুযায়ী সম্মাননার জন্য মনোনীত হয়েছেন। এরমধ্যে ৩টি প্রতিবেদন যথাক্রমে ১ম,২য় ও ৩য় পুরস্কার ও বাকি ৯টি বিশেষ সম্মাননা পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে।
উল্লেখিত ১২টি প্রতিবেদন-এর মধ্যে সাংবাদিক সাইফুল ইসলামের প্রকাশিত একটি প্রতিবেদন মনোনীত হয়েছে।



মন্তব্য করুন