শ্রীমঙ্গল কিন্ডার গার্টেন শিক্ষক সমিতির ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল উপজেলার কিন্ডার গার্টেন শিক্ষকদের সংগঠন শ্রীমঙ্গল কিন্ডার গার্টেন শিক্ষক সমিতির ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রাধানগর বালিশিরা কটেজে উপজেলার বিভিন্ন কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষকদের উপস্থিতে অনুষ্ঠানে এক্সপার্ট কিন্ডার গার্টেন স্কুলের প্রিন্সিপাল মো: আব্দুল হান্নানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্ঠা ডা. মো: একরামুল কবীর। এসময় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল কিন্ডার গার্টেন শিক্ষক সমিতির সাধারন সম্পাদিকা কাজী আছমা, সহকারি প্রাথমিক শিক্ষক ফারুক আহমেদ, মডেল একাডেমী’র অধ্যক্ষ এম.এ নাইম প্রমুখ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেশবাংলা ২৪ ডট নিউজ’র নিবার্হী সম্পাদক ও আনন্দ টিভির প্রতিনিধি তোফায়েল পাপ্পু, নাসির টি হাউজের পরিচালক জাহিদ আহমেদ, লাইফ গুড স্কুলের শিক্ষিকা নাজমা আক্তার প্রমুখ। গুড স্কুলের শিক্ষিকা নাজমা আক্তার প্রমুখ।



মন্তব্য করুন