শ্রীমঙ্গলে ৪ ঘন্টার ব্যবধানে দুই বোনের মৃত্যু

বিকুল চক্রবর্তী॥ ৪ ঘন্টার ব্যবধানে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই বোনের রহস্যজনক মৃত্যু হয়েছে। এলাকাবাসী বলছেন ডায়রিয়া রোগে কিন্তু উপজেলা স্থাস্ব্য বিভাগ বলছে অন্যকোন রোগ।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডা: মনির জানান, দুপুরের দিকে নমি ঋকিয়াশন (২২) নামে এক রোগীকে হাসপাতালে নিয়ে গেলে তিনি তার কিডনী ফেইল অবস্থায় পান। অবস্থা সংকটাপন্ন থাকায় রোগীকে মৌলভীবাজারে রেফার করেন। তিনি জানান, মাত্রারিক্ত স্যালাইন পানি বের হয়ে যাওয়ায় তার কিডনী ফেইল হতে পারে।
এর আগে সকাল বেলা নিজ বাড়িতে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যায় নমির ছোট বোন সুমি ঋকিয়াশন (১৯)।
নিহত সুমি ও নমি উপজেলার সাতগাও চা বাগানের দক্ষিন ডাবল লাইনের গুপ্ত ঋকিয়াশনের মেয়ে। তবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শাখাওয়াত জানান, তিনি ফিল্ড থেকে খবর নিয়েছেন এরা ডায়রিয়া নয় অন্যকোন রোগে মারা গেছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ঈশ্বর কালিন্দি জানান, নমি ও সুমির মা লক্ষি ঋকিয়াশন ডায়রিয়া রোগে আক্রান্ত ছিলেন এখন তিনি সুস্থের পথে। আজ তার দুই মেয়েও ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে মারা গেছে।
সাতগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলন শীল জানান, শনিাবার সকালে এক সাথে তার দুই মেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়। রবিবার সকাল ১০টার দিকে বাড়িতেই ছোট বোন মারা যায়। আর বেলা ২টার দিকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায় বড় বোন নমি। সন্ধায় তাদের দাহ কার্য সম্পন্ন করা হয়েছে।
তবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শাখাওয়াত জানান, তারা এ বিষয়টি গভীর অনুসন্ধান করবেন। আর ডায়রিয়ার ব্যাপারে তিনি বলেন কিছু দিন আগেএর প্রভাব প্রকট ছিলো এখন কমেগেছে।



মন্তব্য করুন