উপাধ্যক্ষ আব্দুশ শহীদ এমপিকে হত্যা হুমকির কথিত ষড়যন্ত্রকারী লুলুকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ

June 20, 2019,

স্টাফ রিপোর্টার॥ অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক চীফ হুইপ ও মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপিকে হত্যার উড়োচিঠির কথিত ষড়যন্ত্রকারী হিসেবে নাম ব্যবহারকারী তাজুল ইসলাম লুলুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

বুধবার ১৯ জুন রাত ৯টার দিকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। মৌলভীবাজার শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ সালেক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘যেহেতু তাজুল ইসলাম লুলু নিজেকে নির্দোষ দাবী করে দুপুরে সংবাদ সম্মেলন করে বিভিন্ন বক্তব্য তুলে ধরেছেন, তাই তাকে চিঠির বিষয়বস্তু নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদের প্রয়োজন। এ কারণে তাকে থানায় নেয়া হয়েছে।

এদিকে তাজুল ইসলাম লুলু বুধবার দুপুরে তিনি সাংবাদিকদের বলেছিলেন, ‘জীবন ও জীবিকার তাগিদে ছোট একটি ব্যবসা পরিচালনা করছেন ও তার সাথে কারো  পূর্ব শত্রুতা বা বিরোধ নেই।

উল্লেখ্য এমপি আব্দুস শহীদের শ্রীমঙ্গল মিশন রোডস্থ বাসার ঠিকানায় ১৩ জুন ডাকযোগে এক চিঠি আসে। অনুরূপ একটি চিঠি এসেছে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবরে।

হাতে লেখা চিঠিতে উল্লেখ করা হয়- ‘উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপিকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে হিজমা থেরাপি এন্ড রোকিয়া সেন্টার, কুসুমবাগ, মৌলভীবাজার এসএ পরিবহনের পূর্ব পাশে দোতলা থেকে তা পরিচালনা করা হচ্ছে। ষড়যন্ত্রকারী আইএস মৌলভীবাজার জেলার পরিচালক তাজুল ইসলাম লুলু, গ্রাম দরগাহপুর, পোষ্ট বৃন্দাবনপুর কমলগঞ্জ, মৌলভীবাজার।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com