শ্রীমঙ্গলে বিশ্ব পরিবেশ দিবস-২০১৯ পালিত
June 20, 2019,

তোফায়েল পাপ্পু॥ আসুন আমরা বায়ুদূষণকে রোধ করি এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিশ্ব পরিবেশ দিবস-২০১৯ উপলক্ষে র্যালী ও শোভাযাত্রা বের করা হয়।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার সকালে ২০ জুন র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এতে সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার, প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলামসহ রাজনৈতিকনেতৃবৃন্দ, সরকারী কর্মকর্তা, পরিবেশবাদী, সাংবাদিকবৃন্দ এতে অংশ নেন।



মন্তব্য করুন