শ্রীমঙ্গলে জুয়া খেলা নিয়ে সংঘর্ষ : নারী-পুরুষসহ আহত ২

June 20, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুয়া খেলা কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দুইজন আহত হয়েছেন। ১৯ জুন বুধবার রাত ৯টায় উপজেলার সদর ইউনিয়নের ডলুছড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়। এসময় সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয়েছেন ডলুছড়া গ্রামের মৃত শমসের আলীর ছেলে গফুর আলী (২৪) ও একই গ্রামের জুলকাছ মিয়া স্ত্রী সালমা আক্তার। গফুর আলীর মাথায় ও পায়ে দায়ের কুপ থাকায় রাতেই মৌলভীবাজার ২৫০ সদর সরকারী হাসপাতালে রেফার্ড করা হয়।

জানা যায় ডলুছড়া ও আশপাশের এলাকায় সন্ধ্যা পর অবৈধ জুয়া, মদ ও বিভিন্ন অসামাজিক কাজকর্ম শুরু হয়। ভিকটিম গফুর আলী জানান সে এর প্রতিবাদ করলে ডলুছড়া গ্রামের ফজলু মিয়ার ছেলে জসিম এর নেতৃত্বে মাসুক মিয়া, সুহেল মিয়া, রাশিদ মিয়া সহ ৫/৭ জন তার উপর হঠাৎ দা ও লাঠি দিয়ে হামলা করে তার মাথায় ও পায়ে মারাত্মক রক্তাক্ত জখম করে।

তবে এ ঘটনা জসিম অস্বীকার করে জানান,”গফুর আলীই তার লোকজন নিয়ে মহিলা সালমা আক্তার এর হাতে আঘাত করেন এবং এ ঘটনার সময় তিনি তার দোকানে ছিলেন বলে জানান”।

এব্যাপারে শ্রীমঙ্গল থানার এস আই বাসু কান্তি জানান, দুপক্ষই থানাতে এসেছিল মামলা করতে। মারামারির ঘটনায় দুইজন আহত হয়েছেন, একজনের ইনজুরি মারাত্মক। ওসি স্যার আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com