আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে বিজ্ঞান, কৃষি ও প্রযুক্তি মেলার অনুষ্ঠিত

June 22, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজার সদর উপজেলার শাহ হেলাল উচ্চ বিদ্যালয় মাঠে বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশের বাস্তবায়নে ও পল্লী-কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের অংশগ্রহণে বিজ্ঞান, কৃষি ও প্রযুক্তি মেলার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুনুর রশীদ উক্ত মেলার উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান, উপজলো মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সামাদ মিয়া মৌলভীবাজার প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মুহিব, আরডিআরএস বাংলাদেশের সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির প্রোগ্রাম অফিসার মোঃ এখলাছ মিয়া, এরিয়া ব্যবস্থাপক মিজানুর রহমান, শাখা ব্যবস্থাপক শাহজাহান বাদশাহ ও শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন খাঁন প্রমুখ।

দিনব্যাপি উক্ত মেলায় সেরা বিদ্যালয়ের স্থান অধিকার করেছে বাউরভাগ রমিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়। অপরদিকে ২য় স্থান অধিকার শাহ হেলাল উচ্চ বিদ্যালয় এবং ৩য় স্থার অধিকার করেছে আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com